সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প : কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না
দোয়ারাবাজারের বাঁশতলা কলোনি

অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫৫:২৭ অপরাহ্ন
অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা কলোনির শহীদ মিনার এলাকায় সরকারি ভূমি দখল করে যত্রতত্র পুকুর খনন এবং সরকারি কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে পুরো এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তা তলিয়ে যাওয়ার পাশাপাশি বহু বসতঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতির প্রতিবাদ ও প্রতিকার দাবিতে রোববার শহীদ মিনার কলোনি গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে সরকারি কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা সৃষ্টি এবং এলাকার পরিবেশ ও জনজীবনের ক্ষতিসাধনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, গ্রামের তিনটি সরকারি কালভার্ট অবৈধভাবে বন্ধ করে দেওয়ায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। জমে থাকা পানি বের হতে না পারায় রাস্তা, আঙিনা ও বসতঘর প্লাবিত হচ্ছে। অনেক পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। অভিযোগে আরও বলা হয়, জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষিজমিও ক্ষতির মুখে পড়েছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারী বাসিন্দারা বলেন, সরকারি সম্পত্তি দখল ও কালভার্ট বন্ধ করে দেওয়ার কারণে পুরো এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। দ্রুত সরেজমিন তদন্ত করে বন্ধ কালভার্টগুলো পুনরায় চালু করা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মানববন্ধনে নুর আলম, নজরুল ইসলাম, তাহের মিয়া, জামাল মিয়া, জহির মিয়া, মানিক মিয়া, জয়রুন বিবি, মকবুল হোসেন, হাজেরা খাতুন, আব্বাস আলী ও আব্দুল করিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার