সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ’র কার্যক্রম চালু : স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫২:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ’র কার্যক্রম চালু : স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর মধ্য দিয়ে জেলার স্বাস্থ্যসেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ১০টি জেলা হাসপাতালে একযোগে আইসিইউ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে হাওরবেষ্টিত ও ভৌগোলিকভাবে চ্যালেঞ্জপূর্ণ সুনামগঞ্জের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অর্জন। এতদিন জেলার কোনো রোগী সংকটাপন্ন অবস্থায় পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট বা ঢাকায় স্থানান্তর করতে হতো। সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ত। দূরপাল্লার যাত্রা, অতিরিক্ত ব্যয় এবং রোগীর স্বজনদের ভোগান্তি ছিল নিত্যদিনের বাস্তবতা। নতুন আইসিইউ চালুর ফলে গুরুতর রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবা এখন নিজ জেলাতেই নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে আইসিইউ কোনো বিলাসিতা নয়; এটি আধুনিক চিকিৎসাব্যবস্থার অপরিহার্য অংশ। হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট, দুর্ঘটনায় গুরুতর আহত রোগী কিংবা জটিল সংক্রমণে আক্রান্তদের জীবনরক্ষায় আইসিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেলা পর্যায়ে এই সেবা সম্প্রসারণ স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে সরকারের একটি দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তবে শুধু অবকাঠামো নির্মাণ বা যন্ত্রপাতি স্থাপন করলেই আইসিইউ সেবার সাফল্য নিশ্চিত হয় না। এর জন্য প্রয়োজন দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, বায়োমেডিক্যাল প্রকৌশলী এবং সার্বক্ষণিক কারিগরি সহায়তা। দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে, আধুনিক যন্ত্রপাতি থাকলেও জনবল সংকট বা রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ইউনিট কাক্সিক্ষত সেবা দিতে ব্যর্থ হয়েছে। সুনামগঞ্জের ক্ষেত্রেও যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে। এছাড়া আইসিইউ সেবার পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগ, ল্যাবরেটরি, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নও জরুরি। কারণ একটি কার্যকর আইসিইউ মূলত একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার অংশ। এসব সেবা সমানভাবে শক্তিশালী না হলে আইসিইউর পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না। সুনামগঞ্জের মানুষ আজ যে অর্জনের সাক্ষী হলো, তা শুধু একটি নতুন ইউনিটের উদ্বোধন নয়; এটি উন্নত স্বাস্থ্যসেবার অধিকারের বাস্তব প্রতিফলন। এখন প্রয়োজন এই সেবার ধারাবাহিকতা, মান এবং কার্যকারিতা নিশ্চিত করা। আমরা আশা করি, আইসিইউ চালুর মাধ্যমে জেলার স্বাস্থ্যখাতে যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা ভবিষ্যতে আরও উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের পথ সুগম করবে। সুনামগঞ্জের মানুষের জন্য এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক মাইলফলক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি