সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৪২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১০:৪৭:৫১ অপরাহ্ন
বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান
স্টাফ রিপোর্টার::
“শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের উদ্যোগে মানববন্ধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সনাক সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে টিআইবির গবেষণা ও জাতীয়-স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতার আলোকে একগুচ্ছ সুপারিশ তুলে ধরেন সনাকের সদস্য মো. রাজু আহমেদ। সুপারিশগুলোর মধ্যে রয়েছে- শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তদারকি ক্ষমতা বৃদ্ধি, শিশুশ্রমের ঘটনা জানাতে পৃথক হটলাইন চালু, বিশেষায়িত শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট গঠন, অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের মূলধারায় অন্তর্ভুক্তকরণ এবং বর্জ্য খাতে শ্রম আইন কার্যকর প্রয়োগ। মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, দেশের সব ধরনের শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা উল্লেখ করেন, বাংলাদেশে বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম এখনো অনেকাংশে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভরশীল। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও দারিদ্র্যের কারণে বহু সুবিধাবঞ্চিত শিশু এই খাতে শ্রম দিতে বাধ্য হচ্ছে। বক্তারা আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে নিয়োজিত শিশুরা ডাম্পিং সাইট ও সড়ক থেকে বর্জ্য সংগ্রহ, প্লাস্টিক, কাগজ ও টেক্সটাইল বর্জ্য পৃথকীকরণ এবং ই-বর্জ্য ও মেডিকেল বর্জ্যের মতো ঝুঁকিপূর্ণ উপকরণ বাছাইয়ের কাজে যুক্ত থাকে। প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়াই এসব কাজে নিয়োজিত থাকায় তারা বিষাক্ত পদার্থ, ধারালো বস্তু এবং বিভিন্ন রোগব্যাধির ঝুঁকির মুখে পড়ছে। বক্তারা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গঠনে সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শিশুদের শ্রমে নয়, শিক্ষা ও নিরাপদ শৈশবে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী