সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান টি-১০ ক্রিকেটে দিরাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৩২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৯:৩৭:০১ পূর্বাহ্ন
আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান টি-১০ ক্রিকেটে দিরাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার ::
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বালক টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা রবিবার দিরাই উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. শাহ আলম। প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন অধিকারী বলেন, ক্রিকেট একটি দলগত খেলা, যা শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে তরুণদের ক্ষতিকর ডিভাইসের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা কার্যকর ভূমিকা পালন করতে পারে। আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল খেলায় হাসিমপুর মাহতাবপুর উচ্চ বিদ্যালয়কে ৩২ রানে পরাজিত করে দিরাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়। একই সঙ্গে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট খেলার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মো. সোহাগ মিয়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে দলীয় মনোভাব, শৃঙ্খলা ও ক্রীড়াচর্চার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি