সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প : কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান টি-১০ ক্রিকেটে দিরাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৩২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১০:৩২:৫৯ অপরাহ্ন
আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান টি-১০ ক্রিকেটে দিরাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বালক টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা রবিবার দিরাই উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. শাহ আলম। প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন অধিকারী বলেন, ক্রিকেট একটি দলগত খেলা, যা শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে তরুণদের ক্ষতিকর ডিভাইসের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা কার্যকর ভূমিকা পালন করতে পারে। আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল খেলায় হাসিমপুর মাহতাবপুর উচ্চ বিদ্যালয়কে ৩২ রানে পরাজিত করে দিরাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়। একই সঙ্গে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট খেলার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মো. সোহাগ মিয়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে দলীয় মনোভাব, শৃঙ্খলা ও ক্রীড়াচর্চার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার