সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

নিরাপদ পৌর শহরের দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১১:৫৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১১:৫৩:৪৫ অপরাহ্ন
নিরাপদ পৌর শহরের দাবিতে স্মারকলিপি
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফুটপাত ও সড়ক অবমুক্তকরণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’। গত বুধবার সকালে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। একইসঙ্গে স্মারকলিপির অনুলিপি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ছাতক থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছেও দেওয়া হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ছাতক পৌর শহরে বেপরোয়া গতিতে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাইফুর রহমান সাহেদ এবং চিকিৎসক ডা. এমরানুল বাশার অপুর মর্মান্তিক মৃত্যু জনমনে গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন, অবৈধভাবে দখল হওয়া ফুটপাত ও সড়ক উদ্ধার, যানজট নিরসন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী রিয়াজ আহমদ রাজু, সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ স¤পাদক সৈয়দ লাল মিয়া, তাহির প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক শরীফ হোসেন সুরুজ, কালারুকা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ব্যবসায়ী আমির জাহান, তৌহিদুর রহমান, সোহেল মাহমুদ, রফিক মিয়া, ক্লাব রোড ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক শংকর দাস, ইউনাইটেড ফুটবল একাডেমির সাধারণ স¤পাদক মামুন আহমেদ, কামাল হোসেন, আল এমরান মো. রুমান, ফয়েজ আহমদ, জাকির আহমেদ, নেছার আহমদ ও দিলোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম