নিরাপদ পৌর শহরের দাবিতে স্মারকলিপি
- আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১১:৫৩:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১১:৫৩:৪৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফুটপাত ও সড়ক অবমুক্তকরণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’।
গত বুধবার সকালে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। একইসঙ্গে স্মারকলিপির অনুলিপি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ছাতক থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছেও দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ছাতক পৌর শহরে বেপরোয়া গতিতে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাইফুর রহমান সাহেদ এবং চিকিৎসক ডা. এমরানুল বাশার অপুর মর্মান্তিক মৃত্যু জনমনে গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন, অবৈধভাবে দখল হওয়া ফুটপাত ও সড়ক উদ্ধার, যানজট নিরসন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী রিয়াজ আহমদ রাজু, সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ স¤পাদক সৈয়দ লাল মিয়া, তাহির প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক শরীফ হোসেন সুরুজ, কালারুকা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ব্যবসায়ী আমির জাহান, তৌহিদুর রহমান, সোহেল মাহমুদ, রফিক মিয়া, ক্লাব রোড ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক শংকর দাস, ইউনাইটেড ফুটবল একাডেমির সাধারণ স¤পাদক মামুন আহমেদ, কামাল হোসেন, আল এমরান মো. রুমান, ফয়েজ আহমদ, জাকির আহমেদ, নেছার আহমদ ও দিলোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি