সুনামগঞ্জ , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১১:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১১:৩৬:১১ অপরাহ্ন
হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম টিলাগাঁও সড়ক এখন যেন দুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে হাঁটু সমান কাদা ও পিচ্ছিল অবস্থা। ফলে ছোট যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাফেরাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, আর চরম ভোগান্তিতে পড়ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, টিলাগাঁও রাবার ড্যাম থেকে আলীপুর বাজার হয়ে বেঠাখাই বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বারবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে স্থানীয় যুবকেরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন। তারা রাস্তার কাদা ও পিচ্ছিল অংশে বালি ফেলে অন্তত সাময়িকভাবে চলাচল উপযোগী করার চেষ্টা করছেন। স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, টিলাগাঁও রাবার ড্যাম থেকে আলীপুর বাজার হয়ে বেঠাখাই বাজার পর্যন্ত কাঁচা সড়কটির অবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল। দ্রুত সংস্কার প্রয়োজন। আলীপুর গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদার সাগরে পরিণত হয়। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। টিলাগাঁও গ্রামের আব্দুল মানাফ বলেন, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম