সুনামগঞ্জ , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল পাঁচ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের ‘হুকুমনামা’ : আনু মুহাম্মদ প্রণোদনা ছাড়াই হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে লক্ষাধিক জেলে জনগণকে রাষ্ট্রীয় কার্যক্রমে যুক্ত করতে চায় বিএনপি ৯৬% অ্যান্টিবায়োটিক কাজ করছে না শিশুদের শরীরে হাউজবোটের লোকজনের হামলায় যুবক নিহতের অভিযোগ : ১৫ জনের বিরুদ্ধে মামলা এবার লাইভ করতে করতে থানায় আশ্রয় নিলেন সেই মাহদী সালমান শাহ’র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ
ইউপি কার্যালয়ের সামনে মানববন্ধন, এলাকাবাসীর ১০ দফা দাবি

ত্রাণ ও কৃষি কার্ডে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:৪৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:৪৩:০৭ পূর্বাহ্ন
ত্রাণ ও কৃষি কার্ডে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদে ত্রাণ সহায়তা ও কৃষি কার্ড বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহ¯পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় ‘সচেতন কুরবাননগর ইউনিয়নবাসী’র ব্যানারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে প্রভাবশালী ও দলীয় লোকজনকে কৃষি কার্ড ও ত্রাণ সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ত্রাণ বিতরণে ওজনে কম দেওয়া, সরকারি সুবিধা বণ্টনে স্বচ্ছতার অভাব এবং বিভিন্ন নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা এসব অনিয়মের কারণে ইউনিয়নের সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন এম এ বারী সিদ্দিকী, মাওলানা মাসুক, শাহিনুর রহমান শাহিন, কবি মাজহারুল ইসলাম, ওবায়দুল হক, সুহেল আহমদ, নূর আলম, পরাণ, মামুন, শফিকুল ইসলাম, সালমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা। প্রতিবাদ সমাবেশ শেষে এলাকাবাসী ১০ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- বিতর্কিত কৃষি কার্ডের তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্তি, ত্রাণে ওজনে কম দেওয়ার অভিযোগ তদন্ত, ইউনিয়ন পরিষদের সেবার খরচ ও উন্নয়ন কাজের হিসাব প্রকাশ, সরকারি অনুদানপ্রাপ্তদের তালিকা উন্মুক্তকরণ, নাগরিক সেবায় হয়রানি বন্ধ, ভাতা প্রদানে অনৈতিক লেনদেন রোধ, ডিজিটাল পদ্ধতিতে ত্রাণসামগ্রী পরিমাপ নিশ্চিতকরণ এবং রসিদ ছাড়া আর্থিক লেনদেন নিষিদ্ধ করা। এলাকাবাসীর দাবি, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব