সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

দিরাইয়ে উদ্যম প্রকল্পের কর্মশালা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১১:৩২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১১:৩২:২৮ অপরাহ্ন
দিরাইয়ে উদ্যম প্রকল্পের কর্মশালা
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর উদ্যোগে কমিউনিটি লেড ক্লাইমেট স্মার্ট ইনোভেশন টু এড্রেস ক্লাইমেট চেঞ্জ ইমপেক্ট প্রজেক্ট (উদ্যম)-এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার। প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মএলাকা ও কর্মপরিকল্পনা জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল বিষয়ে উপজেলার ৯টি ইউনিয়নে কাজ করার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা ম্যানেজার আমিনুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা বাবরা হ্যামিলন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, জহিরুল ইসলাম জুয়েল, আলী আহমেদ, মোয়াজ্জেম হোসেন জুয়েল, লিটন দাস, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধ, কৃষক, এনজিও কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মাহমুদুর রহমান খোন্দকার বলেন, জলবায়ুর পরিবর্তনে হাওরাঞ্চলে পাকা ফসল সময় মতো ঘরে তুলতে না পারা, যথাসময়ে উন্নত বীজ সরবরাহ না করা, ন্যায্যমূল্যের বাজার নিশ্চিত না হওয়াসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় স্থানীয় কৃষক ও হতদরিদ্রের। এ সমস্যা থেকে উত্তরণে উপযুক্ত উপকারভোগীদের যাচাই-বাছাই করে তাদের উন্নয়নে কাজ করতে হবে। তিনি এফআইভিডিবির কাজের প্রশংসা করে বলেন, হাওরপাড়ের কৃষক ও অসহায়দের সেবায় আপনাদের কাজ অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত আপনাদের সেবায় উপকৃত হবে এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা