সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান

ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন
ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল
সুনামকণ্ঠ ডেস্ক :: উন্নত জীবনের আশায় ইউরোপমুখী ঝুঁকিপূর্ণ যাত্রা দিন দিন আরও প্রাণঘাতী হয়ে উঠছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই স্পেন উপকূলে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এক হাজার ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে- যা এই সংকটের ভয়াবহতা আবারও সামনে এনেছে। মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট ১,৩১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৪২ জন নারী ও ১২৯ জন শিশু রয়েছে। একই সময়ে অন্তত ২৭টি নৌকা আরোহীসহ নিখোঁজ হয়ে গেছে, যাদের ভাগ্য এখনো অজানা। আটলান্টিক মহাসাগর ও পশ্চিম ভূমধ্যসাগরের বিপজ্জনক রুট ধরে আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। বিশেষ করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ এখন অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। তবে এই পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ঘটে প্রাণহানির ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করায় অভিবাসনপ্রত্যাশীরা এখন আরও দীর্ঘ ও বিপজ্জনক পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। মৌরিতানিয়া ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ায় তারা নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে গভীর সমুদ্রপথে যাত্রা করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এদিকে স্পেন সফরকালে অভিবাসন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। তিনি এই পরিস্থিতিকে আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিকতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালেও স্পেনগামী পথে অন্তত ৩,০৯০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হন। ক্যানারি দ্বীপপুঞ্জ ও পশ্চিম আফ্রিকার মধ্যকার দূরত্ব সর্বনি¤œ প্রায় ১০০ কিলোমিটার হলেও, বাস্তবে যাত্রাপথ অনেক দীর্ঘ ও বিপজ্জনক হয়ে ওঠে। এছাড়া মরক্কো থেকে স্পেনের মূল ভূখ-ে প্রবেশের জন্য প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত জলপথ সাঁতরে পার হওয়ার ঝুঁকিপূর্ণ চেষ্টাও করেন অনেকে, যা প্রায়ই মর্মান্তিক পরিণতি ডেকে আনে। সব মিলিয়ে, ইউরোপে পৌঁছানোর এই মরিয়া প্রচেষ্টা শুধু একটি অভিবাসন সংকট নয়- বরং এটি মানবিক বিপর্যয়ের রূপ নিচ্ছে, যার সমাধানে বৈশ্বিক সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। সূত্র : রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’