বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:২৬:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:২৬:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জালসহ ২০টি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহ¯পতিবার বিকেলে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাগমারা এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা প্রশান্ত দে, বিশ্বম্ভরপুর থানার ওসি শাহিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকার বেশি। এসব জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন, পোনা মাছের বংশবিস্তার এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা প্রশান্ত দে বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, জব্দকৃত জালগুলো স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ