সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল
শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি

সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:২৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:২৫:৩৬ অপরাহ্ন
সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্যকে অপসারণ এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদর উপজেলায় বাস্তবায়নের দাবিতে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘সুবিপ্রবি স্থায়ী ক্যা¤পাস সুনামগঞ্জ সদর উপজেলায় বাস্তবায়ন কমিটি’। বৃহস্পতিবার বিকেলে কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক অদক্ষতা, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে সিন্ডিকেট গঠনের অভিযোগ আনা হয়। এতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও সিলেট বিভাগের বাইরের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি অনেক স্থানীয় প্রার্থীকে ইন্টারভিউ কার্ডও দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমান উপাচার্য নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখছেন না। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাসের স্থান নির্ধারণে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়। নেতৃবৃন্দ দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাস সুনামগঞ্জ সদর উপজেলা অথবা শান্তিগঞ্জ উপজেলায় স্থাপনের বিষয়ে পূর্বে আলোচনা থাকলেও উপাচার্য শুধুমাত্র শান্তিগঞ্জে ক্যা¤পাস স্থাপনের লক্ষ্যে একনেকে প্রস্তাব পাঠিয়েছেন। এতে স্থানীয় জনগণের প্রত্যাশা ও মতামত উপেক্ষিত হয়েছে। স্মারকলিপিতে ক্যাম্পাস স্থানান্তরের পক্ষে পরিবেশগত কারণও তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমানে প্রস্তাবিত স্থানটি একটি বৃহৎ হাওর এলাকার অন্তর্ভুক্ত। সেখানে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ হলে হাওরের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং কৃষিনির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেখার হাওরের পরিবেশ ও উৎপাদনব্যবস্থা অক্ষুণœ রেখে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের যোগীরগাঁও মৌজার প্রস্তাবিত স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাস স্থাপনের দাবি জানানো হয়। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বর্তমান উপাচার্য স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ফলে দীর্ঘদিনের এ আন্দোলন নতুন করে জোরদার হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন, অ্যাডভোকেট রোকেশ লেইস, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক ও প্রকাশক পঙ্কজ দে, অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েল, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট রমজান আলী, অ্যাডভোকেট ফয়সল আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, সাধারণ স¤পাদক ওবায়দুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক রাহুল, যুগ্ম স¤পাদক মামুনুর রশিদ পীর শান্তসহ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। এদিকে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম