সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা

নিরাপত্তাহীনতায় মা-সন্তান, স্বামীর নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১০:৩৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১০:৩৩:৫৮ অপরাহ্ন
নিরাপত্তাহীনতায় মা-সন্তান, স্বামীর নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :: স্বামীর নির্যাতন, যৌতুকের চাপ এবং প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত হয়ে নিজের ও চার বছর বয়সী শিশুপুত্রের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাহমিনা আক্তার নামে এক নারী। বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর বিপণির দ্বিতীয় তলায় একটি কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবনের নানা দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তাহমিনা। তিনি জানান, ২০২১ সালের ১৯ মে দোয়ারাবাজার উপজেলার পা-ারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়সল আহমদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন বলে অভিযোগ করেন তিনি। তাহমিনার দাবি, সম্প্রতি একটি সিএনজি অটোরিকশা কেনার জন্য তার বাবার কাছে চার লাখ টাকা দাবি করেন ফয়সল। পরিবারের পক্ষে ওই অর্থ দেওয়া সম্ভব নয় জানালে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। ভুক্তভোগী নারী আরও জানান, গত ২ এপ্রিল তিনি সুনামগঞ্জ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। তবে অভিযুক্ত স্বামী সেখানে উপস্থিত না হওয়ায় বিচার না পেয়ে শেষ পর্যন্ত দোয়ারাবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ২ জুন আদালত গ্রেফতারকৃত ফয়সল আহমদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে স্বামী কারাগারে থাকলেও হুমকি থেমে নেই বলে অভিযোগ তাহমিনার। তিনি বলেন, “আমার স্বামী জেলহাজতে থাকলেও তার স্বজনদের মাধ্যমে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। জেল থেকে বের হয়ে সন্তান কেড়ে নেওয়ার ভয়ও দেখানো হচ্ছে। আমি ও আমার সন্তান চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।” সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম