সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী

নিরাপত্তাহীনতায় মা-সন্তান, স্বামীর নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১০:৩৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১০:৩৩:৫৮ অপরাহ্ন
নিরাপত্তাহীনতায় মা-সন্তান, স্বামীর নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :: স্বামীর নির্যাতন, যৌতুকের চাপ এবং প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত হয়ে নিজের ও চার বছর বয়সী শিশুপুত্রের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাহমিনা আক্তার নামে এক নারী। বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর বিপণির দ্বিতীয় তলায় একটি কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবনের নানা দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তাহমিনা। তিনি জানান, ২০২১ সালের ১৯ মে দোয়ারাবাজার উপজেলার পা-ারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়সল আহমদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন বলে অভিযোগ করেন তিনি। তাহমিনার দাবি, সম্প্রতি একটি সিএনজি অটোরিকশা কেনার জন্য তার বাবার কাছে চার লাখ টাকা দাবি করেন ফয়সল। পরিবারের পক্ষে ওই অর্থ দেওয়া সম্ভব নয় জানালে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। ভুক্তভোগী নারী আরও জানান, গত ২ এপ্রিল তিনি সুনামগঞ্জ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। তবে অভিযুক্ত স্বামী সেখানে উপস্থিত না হওয়ায় বিচার না পেয়ে শেষ পর্যন্ত দোয়ারাবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ২ জুন আদালত গ্রেফতারকৃত ফয়সল আহমদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে স্বামী কারাগারে থাকলেও হুমকি থেমে নেই বলে অভিযোগ তাহমিনার। তিনি বলেন, “আমার স্বামী জেলহাজতে থাকলেও তার স্বজনদের মাধ্যমে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। জেল থেকে বের হয়ে সন্তান কেড়ে নেওয়ার ভয়ও দেখানো হচ্ছে। আমি ও আমার সন্তান চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।” সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ