সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ

হাউজবোটের লোকজনের হামলায় যুবক নিহতের অভিযোগ : ১৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১০:২৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১০:২৫:২৯ অপরাহ্ন
হাউজবোটের লোকজনের হামলায় যুবক নিহতের অভিযোগ : ১৫ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে হাউজবোটের লোকজনের হামলায় আমান উল্লাহ আমিন (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কামাল হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহত আমান উল্লাহ আমিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি একটি মালবাহী নৌকার মালিকের ছেলে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় ‘কেবিটি প্রেজেন্টস নটিলাস’ নামে একটি হাউজবোটের সঙ্গে মালবাহী নৌকার ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হাউজবোটের ১০-১৫ জন লোক মালবাহী নৌকায় হামলা চালায়। এ সময় নৌকায় থাকা পাঁচজন শ্রমিক ও তিনজন যাত্রী প্রাণ বাঁচাতে রক্তি নদীতে ঝাঁপ দেন। পরে সবাই তীরে উঠতে সক্ষম হলেও আমান উল্লাহ আমিন নিখোঁজ হন। বিকেলে নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। এ ঘটনায় হাউজবোটের মালিক ফায়াদ বায়োজিদ, তার স্ত্রী শারমিন খান হীরাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশংকর পাল জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হাউজবোটটি পুলিশ জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। নিহতের বাবা কামাল হোসেন অভিযোগ করে বলেন, আমাকে আটক করে মারধর করা হয়েছে। আমার ছেলে নিখোঁজ হওয়ার পরও তারা নারী নির্যাতনের মামলা দেওয়ার হুমকি দেয়। তাদের হাত অনেক লম্বা বলে ভয় দেখানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। মামলার এজাহার অনুযায়ী, আসামিদের মধ্যে রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের ফায়াদ বায়োজিদ ও তার স্ত্রী শারমিন খান হীরা, সুনামগঞ্জ সদর উপজেলার আজাদ মিয়া ও জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জের হোসাইন শাহ, শ্রীনগরের উসামা বিন হাছান, বান্দরবানের জয় ত্রিপুরা, তাহিরপুরের হাবিব মিয়া ও দুলাল মিয়া, বরিশালের রাজীব ভূইয়া, খুলনার মনিরুল খানসহ আরও কয়েকজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ