সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৩:০৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৩:০৭:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ
স্টাফ রিপোর্টার::
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহকারী একান্ত সচিব এবং নিষিদ্ধ আওয়ামী লীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে পৃথক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক এবং জগন্নাথপুর আমলি আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে উভয় আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
হাসনাত হোসেনের পক্ষে আইনজীবী হিসেবে অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং রেজাউল করিম রিজুর পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম শুনানিতে অংশ নেন।
এছাড়া, দুই মামলার জামিন শুনানিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক তিন সংসদ সদস্য (এমপি) এবং তিনজন সাবেক পুলিশ কর্মকর্তাসহ মোট ৯৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে মামলাটি করেন।
ওই মামলায় আসামি করা হয় হাসনাত হোসেনকে।
অন্যদিকে, ২০২৫ সালের ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক মন্ত্রী এম এ মান্নান, রেজাউল করিম রিজুসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ছিলেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর। জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উভয় মামলায় জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস