সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহতের ঘটনায় থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১২:০৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১২:০৪:৫১ অপরাহ্ন
প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহতের ঘটনায় থানায় অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ক্বারীর বাজারে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনদের এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধরে নাসিম মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী গত রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি উপজেলার সুনই মড়লবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে। এ ঘটনায় নিহত ওই ব্যবসায়ীর স্ত্রী রূপসী আক্তার (৩০) বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে গত সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, ঘটনাটি স্থানীয় লোকজনদের উপস্থিতিতে প্রকাশ্যে দিবালোকে ঘটায় ও ঘটনাস্থল এলাকায় পুলিশের প্রাথমিক অনুসন্ধান এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনায় প্রকাশিত তথ্যের সঙ্গে দায়েরকৃত অভিযোগটির ব্যাপক গরমিল থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তা পর্যালোচনা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক