সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল
আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ইউরোপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সুনামগঞ্জের রাঈদ

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন
ইউরোপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সুনামগঞ্জের রাঈদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের খেলোয়াড় রাফিউল লেইস রাঈদ প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ১১ জুন ফ্রান্সের ভ্যালেন্স শহরে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের পতাকা বহন করবেন তিনি। টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডে রাঈদ ও তার সঙ্গীর প্রতিপক্ষ হবে স্পেনের জুটি। আন্তর্জাতিক ডাবলস ইভেন্টে রাঈদের পার্টনার লিপটন। বর্তমানে এই জুটির বিশ্ব র‌্যাঙ্কিং ৪৮৩। জাতীয় পর্যায়ে ডাবলস ইভেন্টে রাঈদের পার্টনার ওহিদুল, যাদের জুটি বর্তমানে জাতীয় রানারআপ। এর আগে রাঈদ দেশে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে এবারই প্রথম দেশের বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি। রাফিউল লেইস রাঈদ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী রবিউল লেইস রোকেসের ছেলে এবং মরহুম ডা. আবুল লেইসের নাতি। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়ে আসছেন তিনি। তার ক্রীড়া জীবনের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে জাতীয় সাব-জুনিয়র প্রতিযোগিতায় রানারআপ হওয়া, পরপর দুইবার সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়া, আন্তঃবিশ্ববিদ্যালয় (ইন্টার ইউনিভার্সিটি) প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন ও দুইবার রানারআপ হওয়ার গৌরব। এছাড়া জাতীয় চ্যাম্পিয়নশিপের বিভিন্ন আসরে একাধিকবার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলার কৃতিত্বও রয়েছে তার। রাঈদের এই আন্তর্জাতিক যাত্রায় সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। জেলার ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, ইউরোপের মাটিতে সফল পারফরম্যান্সের মাধ্যমে তিনি দেশ ও জেলার জন্য নতুন গৌরব বয়ে আনবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম