সুনামগঞ্জ , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে

১২ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন
১২ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টা ১০ মিনিটে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল মনির হোসেনসহ একটি দল সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর আনন্দবাজার গোদারাঘাট সংলগ্ন সুরমা নদীর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. শিমুল সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবি। পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৭১ পিস প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন আকারের হেয়ার অয়েল, পারফিউম, বেবি শ্যা¤পু ও বেবি লোশনসহ নানা ধরনের প্রসাধনী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক আসামি এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ প্রযোজ্য ধারায় সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২

মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২