সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৮:৩৭ পূর্বাহ্ন
সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে অর্জিত সফলতা উদযাপন এবং অঙ্গীকার ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ছিল ‘আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত’। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র ডিরেক্টর (অপারেশন) চন্দন জেড গমেজ, ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশন (নর্দান ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ এবং মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। আলোচনা সভা শেষে প্রধান অতিথির উপস্থিতিতে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেটকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, শিশুদের শিক্ষা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা সুনামগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনতে হবে এবং কোনো শিশুকে বেআইনিভাবে শ্রমে নিয়োজিত করা যাবে না। এ বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে

সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে