সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

ছাতকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২২:৩৬ পূর্বাহ্ন
ছাতকে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছাতক প্রতিনিধি :: ছাতকে মাদক, দুর্নীতি, খাদ্যে ভেজাল, জুয়া, ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। মঙ্গলবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন মিয়া, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, নূরুল আলম, রাজনীতিবিদ ফজলুল করিম বকুল, শিক্ষক মনিরুজ্জামান, সাংবাদিক সাকির আমিন, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার ম্যানেজার জিয়াউর রহমান, উপজেলা মসজিদের ইমাম আমিন উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুব্রত দাস, বিট ফরেস্ট কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন, ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, সাইফুল ইসলাম, আব্দুল হক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, পিডিবিএফ সহকারী পরিচালক শফিউল আলম ভূইয়া, ফায়ার সার্ভিসের দিলীপ চন্দ্র দত্ত, পিআইও রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মণ, জয়দেব চন্দ্র দেবনাথ প্রমুখ। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান দিনব্যাপী পৌরসভা কার্যালয়, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম