সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:০৯:৫৫ অপরাহ্ন
জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনায় উত্তেজনা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে প্রতিপক্ষের লোকজন কর্তৃক বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামে। স্থানীয়রা জানান, বাড়ির জায়গা নিয়ে আসামপুর গ্রামের আবুল কালাম ও মুরছালিনের মধ্যে বিরোধ রয়েছে। এরই জের ধরে আবুল কালামের পক্ষের লোকজন গত বুধবার সকালে মুরছালিনের বাড়ির সীমানা দেয়ালের কিছু অংশ ভেঙে দিয়েছেন। এ সময় মুরছালিনের পক্ষের লোকজনের নমনীয়তায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মুরছালিন পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত মুরছালিন জানান, আবুল কালামের কেয়ার টেকার দুলাল মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন লোক অন্যায়ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়ির সীমানা দেয়াল ও সিসি ক্যামেরা ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করেছে। এ সময় বাধা দিতে গেলেই বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতো। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো পুলিশ আসেনি। এমতাবস্থায় প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেয়াল আমাদের জায়গায় নির্মাণ করা হয়েছে। এখানে কারো কোন জায়গা নেই। প্রবাসী আবুল আবুল কালামের কেয়ার টেকার দুলাল মিয়া জানান, বাড়ির জায়গা নিয়ে বিরোধের কারণে দেয়াল ভাংচুর করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি