সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

দুই ছিনতাইকারীকে পুলিশ দিলেন এলাকাবাসী

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:০৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৪৬:৩৪ অপরাহ্ন
দুই ছিনতাইকারীকে পুলিশ দিলেন এলাকাবাসী
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার গাবী বটতলা বাজার থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার দুপুরে দুই জন যুবককে আটক করে পুলিশের হাতে সোর্দ করেছেন এলাকাবাসী। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের বাসিন্দা শামীম (২৬) পাশের খলাপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খলাপাড়া গ্রাম থেকে স্থানীয় বাদশাগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা খলাপাড়া গ্রামের সামনের সড়কে আসা মাত্রই ভীতিকর পরিবেশ সৃষ্টি করে শামীমের প্যান্টের পকেট থেকে ৬৩০টাকা ছিনতাই করে উপজেলার কান্দাপাড়া গ্রামের হোসাইন মোহাম্মদ রাজ (২০) ও মাইজবাড়ি গ্রামের আল জাসসাস চৌধুরী আদন (২৪) মোটরসাইকেল যোগে সেখান থেকে পালিয়ে যান। পরে উপজেলার গাবী বটতলা বাজার থেকে ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে তাদের দুইজনকে আটক করেন এলাকাবাসী। খবর পেয়ে গাবী বটতলা বাজারে গিয়ে একটি মোটরসাইকেল, একটি চায়নিজ কুড়াল ও ছিনতাই করা ছয়শত ত্রিশ টাকা জব্দ করে এলাকাবাসীর আটককরা ছিনতাইকারী দুইজনকে ওইদিন বোলা দুইটার দিকে ধর্মপাশা থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ওইদিন রাতে পুলিশের হাতে আটক থাকা ওই দুইজন ছিনতাইকারীকে আসামি করে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শামীম। সোমবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস