সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

নিউ ইয়র্কে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে ঐকমত্য

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১১:২৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১১:২৩:১২ অপরাহ্ন
নিউ ইয়র্কে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে ঐকমত্য
সুনামকণ্ঠ ডেস্ক :: নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ভারত পার¯পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষই একমত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৈঠকের ছবি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পার¯পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। একই প্লাটফর্মে ছবি পোস্ট করে বৈঠকের কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও। তিনি টুইট করে লিখেছেন, মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আলোচনা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যান ভারতে। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে টানাপড়েন শুরু হয়। এমন পরিস্থিতির মধ্যেই দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনও বৈঠক অনুষ্ঠিত হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা