সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৯:০০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৯:০০:১৪ পূর্বাহ্ন
ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: ব্রিটেন তাদের ইতিহাসের সবচেয়ে কঠোর ইমিগ্রেশন নীতি তৈরি করতে যাচ্ছে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্রিটেনে স্থায়ী হওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে। এ ছাড়া কয়েক দশকের মধ্যে অবৈধ অভিবাসী আটক ও বহিষ্কারে রেকর্ড করেছে লেবার পার্টি সরকার। সরকার গঠন করার ২ বছরের মধ্যেই ৫৮ হাজার অবৈধ মানুষকে ডিপোর্ট বা বহিষ্কার করেছে লেবার সরকার, যা আগের ২ বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। এদিকে সরকারের নতুন ইমিগ্রেশন পলিসি বাস্তবায়ন নিয়ে ভয়াবহ আতঙ্কে আছেন হাজার হাজার অভিবাসী বাংলাদেশি। ২০২২ সালের ‘বরিস ওয়েভ’ ঢেউয়ের তালে হাজার হাজার বাংলাদেশি কেয়ার ওয়ার্কার ভিসায় এসেছিলেন ব্রিটেনে। তবে বেশির ভাগই প্রতারণার শিকার হয়েছেন। দালালদের হাতে ৩০-৪০ লাখ টাকা তুলে দিয়ে শেষ পর্যন্ত ব্রিটেনে এসে কোম্পানি থেকেও প্রতারিত হয়েছেন। কোম্পানিতে কাজ নেই, তারপরও ৫ বছর কোনোভাবে পে ¯িøপ চালিয়ে ব্রিটেনে যারা স্থায়ী হওয়ার চিন্তা করছেন তাদের জন্য হঠাৎ করেই আঘাত হানেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সলিসিটার মিজান রহমান বলেন, নতুন নিয়ম বাস্তবায়ন হলে ব্রিটেনে ৫ বছরের স্থায়ী হওয়ার সুযোগ বাতিল করে ১০ বছর, ক্ষেত্র বিশেষ ২০ বছর করার পরিকল্পনা করছে। এটি অভিবাসীদের জন্য ভয়ংকর হবে। এ ছাড়া স্টুডেন্ট ভিসায় ডিপেনডেন্ট আনা বন্ধ করা, স্টুডেন্ট ভিসা থেকে ব্রিটেনে স্থায়ী হওয়ার পথও কঠিন হয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমার, সুদান, আফগানিস্তান, ক্যামেরুনের জন্য ব্রিটিশ ভিসা আবেদন স্থগিত করেছে ব্রিটেন। সলিসিটার মিজান রহমান বলেন, প্রকাশ্যে কোনো তালিকায় না থাকলেও বাংলাদেশও অলিখিত ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছে। বাংলাদেশ থেকে ভিসা আবেদন করলেও সাম্প্রতিক সময়ে রিজেক্ট হচ্ছে বেশি। একই সঙ্গে ওয়ার্ক পারমিটে ভিসা না দেওয়া ও ভিজিট ভিসা না দেওয়ার হার সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি। জয়নাল আবেদিন নামের একজন চার সদস্যের পরিবার নিয়ে ব্রিটেনে এসে ভয়াবহ বাস্তবতার মুখে পড়েছেন। তিনি বলেন, প্রথমে প্রতারিত হয়েছি দালালের মাধ্যমে, ৩৫ লাখ টাকা দিয়ে ব্রিটেনে এসে দেখি কোম্পানি নাই! শেষ পর্যন্ত অনেক কষ্টে আরেকটা স্পন্সর জোগার করে পে ¯িøপ চালিয়ে যাচ্ছি স্থায়ী হওয়ার আশা নিয়ে। অথচ সরকার এখন যে ১০ বছরে স্থায়ী করার পরিকল্পনা করছে, সেটা বাস্তবায়ন হলে দেশে ফেরত যাওয়া ছাড়া গতি নেই। এখন মনে হচ্ছে সরকারও এখন আমাদের সঙ্গে প্রতারণা করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা