সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

চারলেন প্রকল্পে ধীরগতি, বৈদ্যুতিক খুঁটি দ্রুত স্থানান্তর করুন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন
চারলেন প্রকল্পে ধীরগতি, বৈদ্যুতিক খুঁটি দ্রুত স্থানান্তর করুন
সুনামগঞ্জ জেলা শহরের যানজট নিরসন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নগর অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করা চারলেন সড়ক নির্মাণ প্রকল্প নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রায় ১৪৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প শহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করার কথা। কিন্তু দুঃখজনকভাবে প্রকল্পটির বাস্তবায়ন ধীরগতির কারণে এখন আশার চেয়ে উদ্বেগই বেশি সৃষ্টি করছে। প্রকল্পের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে সড়কের দুই পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ। সড়ক ও জনপথ বিভাগ এ কাজে বিদ্যুৎ বিভাগকে ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ করলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও অধিকাংশ খুঁটি অপসারণ হয়নি। ফলে নির্মাণকাজের গতি কমে গেছে এবং জনসাধারণকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে অসমাপ্ত সড়ক, অন্যদিকে মাঝসড়কে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি শহরবাসীর জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় এসব খুঁটি দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করা; কিন্তু বাস্তবে যদি সেই প্রকল্পই সাময়িকভাবে মানুষের জন্য ভোগান্তি ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব আরও বেড়ে যায়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো আন্তঃবিভাগীয় সমন্বয়। একটি প্রকল্প বাস্তবায়নের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হলে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। খুঁটি স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ যদি মূল প্রকল্পের অগ্রগতির সঙ্গে সমন্বিতভাবে স¤পন্ন না হয়, তাহলে সময় ও অর্থ - উভয়েরই অপচয় ঘটে। সুনামগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে যানজট ও সংকীর্ণ সড়কের সমস্যায় ভুগছে। চারলেন প্রকল্পকে তারা স্বস্তির প্রতীক হিসেবে দেখেছিল। কিন্তু কাজের ধীরগতি, প্রতিদিনের যানজট, ধুলাবালি, নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং নিরাপত্তাহীন পরিস্থিতি তাদের মধ্যে হতাশা তৈরি করছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের এই ভোগান্তিকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। আমরা মনে করি, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রæত সমন্বিত উদ্যোগ নিতে হবে। খুঁটি স্থানান্তরের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যান চলাচলের বিকল্প ব্যবস্থা এবং জনগণকে নিয়মিত অগ্রগতির তথ্য জানানো প্রয়োজন। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা নির্ধারিত সময়ে, সুষ্ঠুভাবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়িত হয়। সুনামগঞ্জের চারলেন প্রকল্পের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শহরবাসীর প্রত্যাশা - আর কোনো গড়িমসি নয়, দ্রæত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রকল্পটি সফলভাবে স¤পন্ন করা হোক। এতে যেমন জনদুর্ভোগ কমবে, তেমনি উন্নয়নের সুফলও দ্রæত মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা