সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় জেলা ইসিএ কমিটির সভা

পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৫৫:১১ পূর্বাহ্ন
পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা ইসিএ (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া) ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মতিউর রহমান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, হাওর অধিদপ্তরের উপপরিচালক পল্লব হোম দাস। সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে হাউজবোট আধা কিলোমিটার দূরে নোঙর করে হাতে চালিত ছোট নৌকায় যাতায়াতের ব্যবস্থা করা হবে। এতে স্থানীয় নি¤œ আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সীমানা নির্ধারণ করা হবে। সভায় টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, মলমূত্র ত্যাগের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জয়পুর-গোলাবাড়ি পর্যন্ত হাউজবোট রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এছাড়া হাওরে ইঞ্জিনচালিত নৌযান সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। সংগঠনের সদস্যদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাবও সভায় উত্থাপন করা হয়। বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আলমডোয়ার ও রোয়ার বিলে হাউজবোট অবস্থান করলে বড় প্রজাতির মাছের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইঞ্জিনচালিত বোটের বিকল্প হিসেবে হাতে চালিত নৌযানের ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, সিএনআরএসের সমন্বয়ক ছাইফুল চৌধুরী, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, হাউজবোট অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক মাইনুদ্দীন ফারুকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে