সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধের পরও অপসারণ হয়নি অধিকাংশ খুঁটি

ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:১৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:১৭:৪২ পূর্বাহ্ন
ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ
শহীদনূর আহমেদ::
সুনামগঞ্জ জেলা শহরের যানজট নিরসন ও আধুনিকায়নের লক্ষ্যে শুরু হওয়া চারলেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ ধীরগতিতে এগোচ্ছে। প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই নানা জটিলতায় কাজ ব্যাহত হলেও বর্তমানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সড়কের দুই পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১৪৪ কোটি টাকা ব্যয়ে দুই বছর মেয়াদি এই চারলেন সড়ক প্রকল্প বাস্তবায়ন করছে এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। চলতি বছরের প্রথমার্ধে কাজ শুরু হলেও আগামী বছরের জুনে শেষ হওয়ার নির্ধারিত সময়সীমা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের জন্য বিদ্যুৎ বিভাগকে ৯ কোটি ৫৯ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো প্রায় ৭০ শতাংশ খুঁটি অপসারণ করা হয়নি। ফলে সড়কের কোথাও মাঝখানে, কোথাও বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে থাকা খুঁটিগুলোকে পাশ কাটিয়েই চলছে কার্পেটিং ও অন্যান্য নির্মাণকাজ। এ অবস্থায় শহরের প্রধান সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় দ্রুতগতির যানবাহনগুলো দুর্ঘটনার আশঙ্কার মধ্যে চলাচল করছে। সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো এখন অনেকের কাছে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খুঁটি স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে সড়কের সিসি ও আরসিসি ঢালাইয়ের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।
শহরবাসীর অভিযোগ, নির্মাণকাজের ধীরগতির কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। পাশাপাশি অসম্পূর্ণ সড়ক, মাটি ভরাটের বাকি কাজ, অবৈধ দখল এবং সড়কের পাশে পড়ে থাকা নির্মাণসামগ্রী জনভোগান্তি আরও বাড়িয়ে তুলছে। শহরের উকিলপাড়ার বাসিন্দা নূরুল হাসান আতাহের বলেন, কাজের অগ্রগতি হতাশাজনক। এখনো বৈদ্যুতিক খুঁটি অপসারণ হয়নি, অনেক জায়গায় মাটি ভরাটের কাজও বাকি। শহরে প্রায়ই যানজট লেগে থাকে। এভাবে চললে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হবে বলে মনে হয় না।
সওজের নির্বাহী প্রকৌশলী আহাদ উল্লাহ বলেন, খুঁটি স্থানান্তরের জন্য আমরা নিয়মিত তাগিদ দিচ্ছি। কিন্তু বিদ্যুৎ বিভাগ বারবার সময় চাইছে। খুঁটি অপসারণ না হওয়ায় প্রকল্পের কাজ দীর্ঘায়িত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। তারপরও আমরা নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা করছি।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ চলছে। সড়কের পশ্চিম পাশের প্রায় ৫৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। লোডশেডিং ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে সওজের সঙ্গে সমন্বয় করে দ্রুত বাকি কাজ শেষ করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আগামী দুই মাসের মধ্যে সড়কের পূর্ব পাশের বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে