সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হেযবুত তাওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১২:৫৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:৫৯:৫০ পূর্বাহ্ন
হেযবুত তাওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: হেযবুত তাওহীদের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সভাপতি মো. জাকির হোসেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সংস্কৃতি বিস্তার সম্পাদক মো. সারোয়ার আলম, প্রচার সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী ইমন, নারীনেত্রী মাফিকুল বেগম শাহানা, দপ্তর স¤পাদক সাদিয়া জাহান সাবা, নারী ও মহিলা বিষয়ক স¤পাদক সাহনিয়া বেগম, অর্থ সম্পাদক কারিমা বেগম এবং জেলা ছাত্র ফোরামের সভাপতি মো. ফুল মিয়া। বক্তারা বলেন, সমাজ বর্তমানে বিভিন্ন সামাজিক সমস্যা ও নৈতিক অবক্ষয়ের চ্যালেঞ্জের মুখোমুখি। শিশু ও নারী নির্যাতন, হত্যা এবং নানা ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনা সভায় বক্তারা দুর্নীতি, ঘুষ ও সামাজিক অবিচার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা