সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ৪ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১১:১৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১১:১৯:১৫ অপরাহ্ন
সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ৪ দিনের রিমান্ডে
সুনামকণ্ঠ ডেস্ক :: রাজধানীর চানখারপুলে গুলি করে কিশোর ইসমামুল হককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান তার এ রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৮টার দিকে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রথমে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গুলিতে মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখসহ শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় গত ৩ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। ফলে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি। পরদিন তাকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় আটদিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১২ সেপ্টেম্বর রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর নতুন করে চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেদিনই কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু