সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে ছাত্রদল নেতা সিরাজুম মনি মোস্তাকিম

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১২:২০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১২:৩৫:০৩ অপরাহ্ন
ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে ছাত্রদল নেতা সিরাজুম মনি মোস্তাকিম
স্টাফ রিপোর্টার::
ঈদুল আজহার পর নিজ এলাকার নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতা সিরাজুম মনি মোস্তাকিম।
গতকাল শুক্রবার ৫ই জুন দিনব্যাপী তিনি নিজ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় তার আগমনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রথমবারের মতো গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন সিরাজুম মনি মোস্তাকিম। টানা ৬১ দিন কারাভোগের পর ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পান। তবে মুক্তির পর মায়ের সঙ্গে দেখা করতে নিজ এলাকায় এলে পুনরায় গ্রেপ্তার হন তিনি।
এসময় স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মোস্তাকিম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে মতবিনিময় করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর