দিরাইয়ে মিহির রায় ও মনোজ রায় স্মরণে শোকসভা
- আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাই শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরের সহ-সাধারণ সম্পাদক প্রয়াত মনোজ কান্তি রায় ও কার্যকরী কমিটির সদস্য মিহির রঞ্জন রায় স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
মন্দির পরিচালনা কমিটি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন রানা রঞ্জন রায়।
শোক সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ স¤পাদক শ্রীমৎ ইষ্টানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র বিশ্বজিৎ রায়, জগন্নাথ জিউর মন্দির কমিটির সাধারণ স¤পাদক সুরঞ্জন রায়, সহসাধারণ সম্পাদক ধনীর রায়, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রসেনজিৎ তালুকদার, পুরোহিত শ্যামল চক্রবর্তী, মুরতি আচার্য্য, পরিচালনা কমিটির সদস্য হিরন্ময় বর্মণ।
শোকসভায় বক্তারা মন্দিরের কল্যাণে প্রয়াত মনোজ কান্তি রায় ও মিহির রঞ্জন রায়ের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি