সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দিরাইয়ে কিশোরী মিতা হত্যা পুরুষশূন্য বাগবাড়ি গ্রাম

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৪:০০ পূর্বাহ্ন
দিরাইয়ে কিশোরী মিতা হত্যা পুরুষশূন্য বাগবাড়ি গ্রাম
দিরাই প্রতিনিধি :: প্রতিবেশীর হামলায় মিতা বেগম (১৬) হত্যার পর থেকে পুরুষশূন্য দিরাই পৌরশহরের বাগবাড়ী গ্রাম। মামলার পলাতক আসামি খাদিজা বেগম (২৩)কে মঙ্গলবার গভীর রাতে সিলেটের কো¤পানিগঞ্জে এলাকা থেকে গ্রেপ্তার হলেও গ্রেপ্তার এড়াতে মামলার আসামিসহ তাদের আত্মীয়রা কেউ বাড়িতে নেই। সরেজমিনে বাগবাড়ি গেলে কোনো বাড়িতেই পুরুষলোক পাওয়া যায় নি। গ্রেপ্তারকৃত খাদিজার পরিবারের কোনো নারী সদস্য কথা বলতে নারাজ। অপরদিকে, নিহত মিতা বেগমের মা তার মেয়ের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, এলাকার পরিবেশ শান্ত। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। প্রসঙ্গত, ৩১ মে সন্ধ্যায় মিতা বেগম প্রতিবেশীর দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ওইদিন রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স