সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

হাওর উন্নয়নে বিশেষ বাজেট সময়ের দাবি

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:১৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:১৯:০৩ পূর্বাহ্ন
হাওর উন্নয়নে বিশেষ বাজেট সময়ের দাবি
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় হাওরাঞ্চলের গুরুত্ব অপরিসীম। দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা শুধু কৃষি উৎপাদনের কেন্দ্র নয়, এটি লাখো মানুষের জীবন-জীবিকারও প্রধান অবলম্বন। কিন্তু প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ, অকাল বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে আমরা হাওরবাসী নানামুখী সংকটের মুখোমুখি হচ্ছে। এমন বাস্তবতায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। চলতি বছরে হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানি কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এক ফসলনির্ভর এই অঞ্চলের কৃষকরা ধান হারিয়ে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে শুধু কৃষকদের পুনর্বাসন নয়, ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনাও জরুরি হয়ে উঠেছে। কৃষি বীমা চালু, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা এবং সরকারি সহায়তা বৃদ্ধি এখন সময়ের অন্যতম দাবি। হাওর অঞ্চলের উন্নয়নে কেবল ফসলরক্ষা বাঁধ নির্মাণই যথেষ্ট নয়। নদী ও খাল খনন, জলাধার সৃষ্টি, পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গবেষণাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিবছর বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যায়। এসব অনিয়ম বন্ধ করে জবাবদিহিমূলক ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত না হলে সরকারি বরাদ্দের সুফল সাধারণ মানুষ পাবে না। জলবায়ু পরিবর্তনের অভিঘাত হাওরাঞ্চলে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। অকাল বন্যা, বজ্রপাত, অতিবৃষ্টি এবং আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই বাজেটে জলবায়ু খাতে জিডিপির উল্লেখযোগ্য অংশ বরাদ্দের পাশাপাশি হাওরাঞ্চলের জন্য বিশেষ অভিযোজন কর্মসূচি গ্রহণ করতে হবে। আগাম ও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস, পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস স্থাপন এবং বজ্রপাত মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ এখন অত্যন্ত জরুরি। হাওর শুধু কৃষির নয়, মৎস্যসম্পদেরও অন্যতম ভা-ার। মৎস্য গবেষণাগার, অভয়াশ্রম স্থাপন, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ এবং জেলেদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করলে জাতীয় অর্থনীতিও উপকৃত হবে। একই সঙ্গে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। হাওরাঞ্চল দেশের অর্থনীতি ও খাদ্য উৎপাদনে যে অবদান রাখে, তার তুলনায় উন্নয়ন বরাদ্দ এখনও অপ্রতুল। জাতীয় উন্নয়নের মূলধারায় হাওরবাসীকে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ, সুশাসন এবং বাস্তবমুখী উন্নয়ন কৌশল। তাই আসন্ন বাজেটে হাওরাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ, কৃষক-জেলেদের সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যকর কর্মসূচি গ্রহণ করা শুধু একটি অঞ্চলের দাবি নয়, বরং জাতীয় স্বার্থেরও অপরিহার্য অংশ। হাওরের উন্নয়ন নিশ্চিত হলেই দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে