সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:১৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:১৭:৫০ পূর্বাহ্ন
জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়। প্রারম্ভিক সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক বিমল বণিক। পরবর্তী সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর স¤পাদক পরিমল তালুকদার। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের পূজা সম্পাদক নারায়ণ চক্রবর্তী। পরে ইতিমধ্যে সংগঠনের যে সকল নেতাকর্মী এবং নেতাকর্মীর নিকট আত্মীয়-স্বজন মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং শান্তিপাঠ করা হয়। শান্তিপাঠ করেন রতীশ গোস্বামী। সভায় ধর্মপাশা উপজেলা ও জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটির নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ স¤পাদককে ফুল দিয়ে বরণ করা হয়। বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল বণিক। এছাড়া সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, কলি তালুকদার আরতি, বিমলাংশু রায়, সুবাস পুরকায়স্থ, স্বপন বর্মণ, বাবুল রায়, বিজন দেব, রুপালী সোম প¤পা, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, দীপক দেব, সুদীন পাল, কৃপেশ চন্দ, অজিত রায়, অসীম সরকার, জ্যোতির্ময় দাস চপল, অরুণ গোস্বামী, সুবিমল চক্রবর্তী চন্দন, অজিত দাস, বিধান চন্দ্র দাস, স্বাধীন চৌধুরী প্রমুখ। সবশেষে সভার সমাপনী বক্তব্য রাখেন সভার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। তিনি আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। এছাড়াও সভায় বক্তাগণ তাদের বক্তব্যে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে সনাতনীদের দাবি আাদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান এবং সম্মেলনের মাধ্যমে নতুন বলিষ্ঠ নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সন্তোষ রায় সন্তো, বিপ্রেশ রায় বাপ্পী, জ্যোতি ভূষণ রায় তালুকদার, সমরেন্দ্র আচার্য শম্ভু, সিদ্ধার্থ এষ বলাই, জয়ন্ত সেন, দুলাল সরকার, দীপক সরকার, বিভাস দেব, গণেশ তালুকদার, সোনাধন দে, দীপক দেব, কাজল বণিক, আশুতোষ দাস, বীরেন্দ্র সূত্রধর, অমিত দেব, গোবিন্দ দেব, সুমন পাল চৌধুরী, কুমার শংকর চৌধরী, লিটন দে, রবীন্দ্র বণিক, শিশির তালুকদার, অনুপ রায় মলয়, প্রসেনজিৎ নন্দী, চয়ন কুমার দেব, স্বপন কুমার দাস, বিপ্লব তালুকদার, পরেশ দে, পিনাক দাস, মন্টু রায়, শিমুল রায়, সুকান্ত রায়, বিশ্বজিত রায়, জবা রানী ঘোষ, সজল দেব, দীপঙ্কর শর্মা চৌধুরী, রাকেশ হাজং, শীতল শ্যাম, ডা. প্রহ্লাদ বণিক, স্বপন দেব, তপন কর্মকার, নন্দন রায়, নবেন্দু দাস, মলি রায়, কাজল চন্দ, চন্দন কুমার দাস, সত্যব্রত দাস, জয়ন্ত বণিক, পিন্টু বণিক, অকুল সরকার, নিশিকান্ত দাস, জয়ন্ত চন্দ্র বণিক, বিভা রায়, সুদীপ কান্তি দাস, স্বাক্ষর রায়, অশোক কুমার বণিক, সুজিত দেব, স্বপন চন্দ্র সরকার, কুশল রাজ পাল অভিজিত প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী