সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
মাইজবাড়ি-বদিপুরে মাদকবিরোধী সভা

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি-বদিপুর এলাকায় যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় মাইজবাড়ি-বদিপুর ঈদগাহ ময়দানে ‘মাইজবাড়ি বদিপুর মাদকবিরোধী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বদিপুর নতুন জামে মসজিদের মুতাওয়াল্লি ও সংগঠনের সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে এবং মো. আলী আকবরের সঞ্চালনায় সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি (অপারেশন) গোলাম মোস্তফা এবং সুনামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ। বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক স¤পাদক সোহেল আহমদ, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল মুনাইম ও মাস্টার আযাদ মিয়া। বক্তারা দলমত নির্বিশেষে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় যুবসমাজও মাদকের বিরুদ্ধে চলমান এ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানে ফারহান আহমদ, আলী হুসেন বাবুল, জাহাঙ্গীর আলম, সমির আলী, রবিউল ইসলাম, জসিম ও শহীদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। সভা শেষে সভাপতি নুর মিয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত এ আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স