সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

ধর্মপাশা ও মধ্যনগরে প্রধান শিক্ষকদের সভা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগরে প্রধান শিক্ষকদের সভা
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা সোমবার সকাল ১১টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এই সভার আয়োজন করে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ব্যাপক প্রচার ও প্রসার নিয়েও আলোচনা করা হয়। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম, মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউপিইটিসি’র ইনস্ট্রাক্টর মুহাম্মদ আশরাফ উল আলম, বীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজমুল হায়দার, হলিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দিপু, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার, দক্ষিণউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কিবরিয়া তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ