সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:০৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:০৪:৩৬ পূর্বাহ্ন
পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের গুজাউড়া নামক স্থানে পৌরসভার ব্যবহৃত ময়লা-আবর্জনার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নবাসী। শনিবার (২২ নভেম্বর) গুজাউড়ার সুনামগঞ্জ পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাগাড়টি অপসারণের দাবিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল লতিফ, সহকারী অ্যাটর্নি জেনারেল জয়নুল ইসলাম রুবেল, সহকারী সরকারি কৌসুলি অ্যাডভোকেট তায়েফ আল মাসুদ, বুড়িস্থল গ্রামের বাসিন্দা জমিল হক, স্কুল ছাত্র রেদোয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা বলেন, আমরা এই রাস্তা দিয়ে দুইটি ইউনিয়নের মানুষ যাতায়াত করি। দুর্গন্ধের এই সড়ক দিয়ে চলাচল করতে দম বন্ধ হয়ে আসে। এই ময়লার ভাগাড় অপসারণ না করলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো। বক্তারা বলেন, এর আগেও আমরা আরো দুইবার মানববন্ধন করেছি। আমরা গত বছরও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। এখন পর্যন্ত আমরা এর কোন সমাধান পাইনি। আমরা এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে অতি দ্রুত এর প্রতিকার চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ