সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

ধর্মপাশায় মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৬:২৪ পূর্বাহ্ন
ধর্মপাশায় মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক স¤পাদক মো. মাহবুবুর রহমানের পক্ষে ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ধর্মপাশা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবুয়াচর গ্রামে এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাফ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য জিয়া উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুস সালাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক ও কবির আহমেদ খান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শিকদার, সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাইনুদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের কলেজ শাখার সাবেক আহ্বায়ক আব্দুর রহমান, কলেজ শাখার বর্তমান আহ্বায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, মেহেদী হাসান আরিয়ান, মাইদুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ