সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

এম. এ খান সেতুর টোল আদায় বন্ধের আশ্বাস পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৩:৫৫ পূর্বাহ্ন
এম. এ খান সেতুর টোল আদায় বন্ধের আশ্বাস পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকার এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে ডাকা পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে কর্মসূচিটি স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ স¤পাদক মোহাম্মদ জুয়েল মিয়া। কর্মসূচি স্থগিতের সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়। এর আগে সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করা হয়। জানাযায়, বুধবার বেলা ৩টায় সুনামগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে সিলেট বিভাগীয় কমিশনার সভা করেন। ওই সভায় আগামী এক মাসের মধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া হবে জানালে পরিবহন মালিক ও শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেন। সুনামগঞ্জ বাস-মিনিবাস সমিতির সাধারণ স¤পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, লামাকাজীর এম এ খান সেতুটি আর টেন্ডারের আওতায় নিয়ে আসা হবে না বলে সিলেট বিভাগীয় কমিশনার আশস্ত করেছেন। একইসঙ্গে এক মাসের মধ্যে দাবি মেনে নেওয়া হবে বলে জানালে আমরা কর্মসূচি স্থগিত করি। এছাড়াও সিলেট সড়ক ও জনপথ বিভাগ ইতোমধ্যে সেতুর টেন্ডার আহ্বান স্থগিত করেছে। এখন সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ