সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

এমএ করিমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:০৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:০৮:০১ পূর্বাহ্ন
এমএ করিমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
সুনামকন্ঠ ডেস্ক:: সাম্রাজ্যবাদ-সামন্তবাদ ও আমলা-দালালপুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী লড়াই-সংগ্রামের অগ্রণী সৈনিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাপ্তাহিক সেবা পত্রিকার সম্পাদক ডা. এম এ করিমের ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের রায়পাড়াস্থ এনডিএফ-এর জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও আমির উদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, সহ-সাধারণ সম্পাদক স্বপন মিয়া এবং নির্মাণ শ্রমিক নেতা রাজু মণ্ডল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, এদেশের খেটে খাওয়া মানুষের মুক্তির একমাত্র পথ সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও মুৎসুদ্দি পুঁজির শৃঙ্খল থেকে মুক্তির আন্দোলনকে বেগবান করা। ডা. এম এ করিম আজীবন এই সংগ্রামের প্রথ প্রদর্শক ছিলেন। শৈশবে সামন্ত-জোতদার ও মহাজন শ্রেণির শোষণ-লুণ্ঠন প্রত্যক্ষ করা ডা. করিম সাম্রাজ্যবাদের হিংস্র রূপ গভীরভাবে অনুধাবন করেছিলেন। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশ আজ একটি নয়াঔপনিবেশিক আধাসামন্তবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যুদ্ধ ও সামরিক উত্তেজনার ফলে বঙ্গোপসাগরীয় অঞ্চলের রণনীতিগত গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়েছে। এ প্রেক্ষাপটে সভা থেকে মানবিক করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা প্রদান এবং জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। সভায় তৈরি পোশাক খাতের (গার্মেন্টস) শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় পেটুয়া বাহিনীর নির্যাতন, হত্যা ও বাড়ি বাড়ি তল্লাশির তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়া এবং গ্রেপ্তারকৃত শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী