সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন সুনামগঞ্জের শামছুজ্জামাল

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:২২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:২৪:০৯ অপরাহ্ন
মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন সুনামগঞ্জের শামছুজ্জামাল
স্টাফ রিপোর্টার::
কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও সমাজসেবায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন সুনামগঞ্জের সফল আত্মকর্মী মো. শামছুজ্জামাল। সিলেট বিভাগীয় কোটায় নির্বাচিত হয়ে তিনি মহামান‍্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।
গত ১ নভেম্বর ২০২৬ (রবিবার) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাঁর হাতে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
মো. শামছুজ্জামালের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের উজান রামনগর গ্রামে। তাঁর পিতার নাম মো. রমিজ উল্লাহ এবং মাতার নাম মোছা. হাজেরা খাতুন। ১৯৯৮ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারী শামছুজ্জামাল চার ভাই-বোনের মধ্যে সবার বড়।
শিক্ষাজীবনে এসএসসি পাস করার পর ২০১৫ সালে যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জ থেকে ছয় মাস মেয়াদি ইলেকট্রনিকস বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্যোগী হন শামছুজ্জামাল। তাঁর এ উদ্যোগ ও সাফল্যই তাঁকে জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি এনে দিয়েছে।
২০১৫ সালে প্রশিক্ষণ গ্রহণের পর তিনি ‘মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ’ নামে ইলেকট্রনিকস ও মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৫০০ জন বেকার যুবক-যুবতীকে প্রশিক্ষণ প্রদান করেন এবং ১৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। পাশাপাশি ৪ হাজার কোয়েল পাখি ও ১ হাজার ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন। ৬৩ শতক আয়তনের পুকুরে মাছ চাষ করেও সফলতার উদ্যোগ নেন। পরবর্তীতে তিনি ‘উদ্যোক্তা কম্পিউটার ট্রেনিং সেন্টার’ প্রতিষ্ঠা করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন।

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডে ও তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। তিনি পুকুর পরিষ্কার, পলিথিন অপসারণ, বৃক্ষরোপণ এবং করোনা মহামারির সময় মাস্ক বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন।
তাঁর এ গৌরবময় অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মো. মোখলেছুর রহমান, সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী, প্রশিক্ষক (কম্পিউটার) মো. আলমগীর কবীর এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ খানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে প্রশিক্ষণ, উদ্যোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করায় শামছুজ্জামালের এ সাফল্য স্থানীয় যুবসমাজের মধ্যে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ