সুনামগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৭:৫৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৭:৫৮:০২ অপরাহ্ন
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:: নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নজরূল বর্ষ উদযাপন কমিটির সভাপতি মোঃ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতিতে এ বাছাই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সদরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব সরকার, সাদাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব শর্মা এবং ইছাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবেকানন্দ দাস রান্টু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীবৃন্দ। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই বিভাগে চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং অভিনয় এই পাঁচটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ের ভেন্যু অনুযায়ী সকালে সুনামগঞ্জ লোকসংস্কৃতি সংগ্রহশালায় চিত্রাঙ্কন ও নৃত্য, হাছন রাজা মিলনায়তনে সঙ্গীত এবং রাধারমন দত্ত ভবনের ২য় তলার শ্রেণিকক্ষে কবিতা আবৃত্তি ও অভিনয় অনুষ্ঠিত হয়। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতাও জেলা শিল্পকলা একাডেমির নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুষ্ঠু ও নিরপেক্ষ মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ের জন্য অভিজ্ঞ বিচারক প্যানেল দায়িত্ব পালন করেন। নজরুল সঙ্গীত বিভাগে চম্পা রানী রায়, রূপশ্রী রায়, সোহেল রানা ও মানসী রায় কবিতা। আবৃত্তিতে বিপ্লব চন্দ্র দাস, রুনা শাহিনারা সেইছ, পল্লব ভট্টাচার্য ও আহমেদ নুর আলবাব। চিত্রাঙ্কনে ধীরেন্দ্র ভূষণ তালুকদার মঙ্গু, শুভ রায় ও অঞ্জন চৌধুরী। নৃত্যে সৌরভ অধিকারী, শ্রাবন্তী পুরকায়স্থ, মিতা রানী দাস, শুক্লা রায় ও দেবপ্রিয়া পাল, এবং অভিনয় বিভাগে হাবিবুর রহমান পল্লব, গৌতম কুমার কর তপন, নেপাল চন্দ্র দাস ও শাহিনা চৌধুরী রুবী বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়া সমগ্র প্রতিযোগিতার ফলাফল সংগ্রহ, সংরক্ষণ ও নিবন্ধনের দায়িত্বে ছিলেন শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি কমিটি। নির্ধারিত নিয়ামাবলী অনুসরণ করে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে দিনব্যাপী প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির