সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

সিলেট-সুনামগঞ্জ সড়ক চারলেনে উন্নীত করার দাবি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:২৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:২৩:৩৬ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ সড়ক চারলেনে উন্নীত করার দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির সমন্বয় ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চারলেনে উন্নীত করার দাবি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী। সোমবার (১৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ, এমপি। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার সংসদীয় আসনের সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সরকারি উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সিলেট-সুনামগঞ্জ সড়ককে চারলেনে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, সুনামগঞ্জের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নত যোগাযোগব্যবস্থা অপরিহার্য। সিলেটের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ আরও আধুনিক ও নিরাপদ করতে সড়কটি চারলেনে উন্নীত করা হলে জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে গতি আসবে। সভায় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় জেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন সুপারিশ উঠে আসে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ