যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হলেন মাহবুবুর রহমান

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১১:৫২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১১:৫২:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সুনামগঞ্জের সন্তান মাহবুবুর রহমান। এর আগে তিনি যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। যুবদল নেতা মাহবুবুর রহমানের পৈতৃক বাড়ি জামালগঞ্জ সদর ইউনিয়নের কালাগুজা গ্রামে। তিনি সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার পিতা মরহুম হুমায়ুন কবির সরকার আমৃত্যু জামালগঞ্জ উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সংগঠনের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহবুবুর রহমান। তিনি বলেন, দল আমার দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করেছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। এদিকে মাহবুবুর রহমানকে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ স¤পাদক নির্বাচিত করায় সুনামগঞ্জের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তৃণমূলের একাধিক নেতা-কর্মী বলেন, মাহবুবুর রহমান একজন পরীক্ষিত, ত্যাগী ও রাজপথের লড়াকু নেতা। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে তার এ পদোন্নতি দলের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। কেন্দ্রীয় কমিটিতে তার অন্তর্ভুক্তির মাধ্যমে তৃণমূলের কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও তারা মন্তব্য করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com