টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্টের অভিযানে সাউন্ডবক্স ও চাঁই জব্দ

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৫৭:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৫৭:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে শব্দদূষণ এবং অবৈধভাবে মাছ ও চিংড়ি আহরণের দায়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের প্রথম পর্বে টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী হাউজবোট ও ইঞ্জিনচালিত নৌকাগুলোতে উচ্চ শব্দে সাউন্ডবক্স ব্যবহার করে শব্দদূষণের বিষয়টি নজরে আসে। এ সময় একটি হাউজবোটে অবস্থানরত যাত্রীদের বয়স ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নেওয়া হয়। একই অপরাধে অপর একটি হাউজবোটের চালককে অর্থদ- প্রদান করা হয়। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে একটি সাউন্ডবক্স জব্দ করা হয়। অভিযানের দ্বিতীয় পর্বে টাঙ্গুয়ার হাওরের বাফার জোনে অবৈধভাবে ‘চাঁই জাল’ ব্যবহার করে চিংড়ি নিধনের সময় তিনটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কর্মকা-ে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পর্যটক, নৌযানচালক ও স্থানীয় বাসিন্দাদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com