স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলায় পুকুরে ডুবে নাহিদ মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বেলা দুপুরে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নিক্সন মিয়া ও জেবা বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে শিশু নাহিদ ঘরের মেঝেতে খেলা করছিল। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে ঘরের পার্শ্ববর্তী পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।