শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল দুই জনের

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:১৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:১৮:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
গত ২৭ মে (বুধবার) দুপুরে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই পায়েল মিয়া (২০) নামে এক তরুণ নিহত হন। পরবর্তীতে সংঘর্ষে আহত আহেরা বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে দুপুরে শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের সাইদুর রহমান এবং আওয়াল নুর পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে পায়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে গুরুতর আহত আহেরা বেগমকে চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংঘর্ষে আরো প্রায় ১০ জন লোক আহত হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com