স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে শেখ নুর ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জগন্নাথপুর পৌরসভা ইকড়ছই (মাঝের বাড়ি) এলাকায় গত ২৬ মে (মঙ্গলবার) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। ওই বৃদ্ধ ইকড়ছই এলাকার মৃত শেখ ওয়াহিদুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, ওইদিন সকাল ৯টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ জানায়, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপে ছিলেন। শারীরিকভাবেও অসুস্থ ছিলেন তিনি। মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।